1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে আদিবাসী বাঙালী সাঁওতাল শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্প - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

গোবিন্দগঞ্জে আদিবাসী বাঙালী সাঁওতাল শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুর ও মাদারপুরে গতকাল শনিবার আদিবাসী বাঙালী সাঁওতাল পল্লীর শিশুদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গাইবান্ধার বেসরকারি সংগঠন অবলম্বন এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাঁওতাল শিশুদের বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হয়। চিকিৎসাসেবা দেন শিশু বিশেষজ্ঞ ডা. এস আহসান আহম্মেদ। তাকে সহযোগিতা করেন গাইবান্ধা ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্স রিপা খাতুন ও শিক্ষানবীশ সেবিকা মিতালী মুর্মু।
সকালে ক্যাম্পের উদ্বোধন করেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু প্রমুখ। দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক সাঁওতাল শিশুকে চিকিৎসাসেবা প্রদান এবং ব্যবস্থাপত্র অনুযায়ী প্রত্যেক শিশুকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft