সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

গাইবান্ধায় সিপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল-সমাবেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লাল পতাকা মিছিল-সমাবেশ করেছে গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টি।
রোববার (৬ মার্চ) সকাল ১১টায় এ উপলক্ষে পার্টির জেলা কার্যালয় থেকে লাল পতাকার একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই এসে শেষ হয়। পরে সিপিবি’র জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী প্রমুখ। সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য কমরেড প্রদীপ বর্মণ।
বক্তারা বলেন, ১৯৪৮ সালের ৬ মার্চ কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর থেকে বাঙালি জাতির অধিকারের প্রয়োজনে এমন কোন লড়াই নাই যাতে ভূমিকা রাখে নাই। মহান মুক্তিযুদ্ধে আলাদা গেরিলা বাহিনী করে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। স্বাধীনতাত্তোর গণতন্ত্রের লড়াইয়েও রয়েছে সিপিবি’র রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তারা বলেন, মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা, জেল, জুলুম দিয়ে সেই পার্টিকে দমানো যাবে না। পার্টির জেলা সভাপতি কমরেড মিহির ঘোষ সদ্য সমাপ্ত কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয় এবং তারসহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয় সমাবেশ থেকে। বক্তারা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft