শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

গাইবান্ধায় জাসদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪২ বার পড়া হয়েছে

ভোজ্য তেল, গ্যাস, জ্বালানি, চাল-ডালসহ সকল সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধি ও দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদ ও বাজার সিন্ডিকেট ভাঙার দাবিতে জাসদ জেলা শাখার উদ্যোগে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১৪ মার্চ) সকালে মানববন্ধনের আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, ডাক্তার একরাম হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সহ-সভাপতি সেলেকুজ্জামান রুবেল, শহর জাসদের সাধারণ সম্পাদক মামুন-উর-রশিদ, শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাবু, নারী জোট নেত্রী দিলরুবা আলিয়া সুলতানা লিমা, জাসদ নেতা ইকবাল কবির অপু, শহর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান লিটন, যুবজোট সভাপতি সুজন প্রসাদ, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাসদ জেলা ছাত্রলীগের সভাপতি রোকন উদদ্দৌলা রোকন ও সাধারণ স¤পাদক ফিরোজ কবির রানা প্রমূখ।সভায় বক্তারা বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে অবিলম্বে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরমূল্য কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft