শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গাইবান্ধায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪৭ বার পড়া হয়েছে

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল ‘ মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’। কর্মসূচির অংশ হিসেবে সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুল মাঠে সমবেত হয়। পরে বিদ্যালয় চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, পৌর প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ। শেষে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক এক মহড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রদর্শন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft