সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

কাল সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আধা-বেলা হরতালের পর রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ-সমাবেশের ঘোষনা দিয়েছেন। সোমবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে এ কর্মসূচি ঘোষণা করেন।তিনি বলেন, হরতাল চলাকালে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল (২৯ মার্চ) বিকেল ৪টায় রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।

চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর দাবিতে আজ বাম গণতান্ত্রিক জোট অর্ধদিবস হরতাল পালন করে। হরতাল চলাকালে বেলা ১১টার দিকে নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। এর প্রতিবাদে  নতুন কর্মসূচি ঘোষণা করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা।এদিকে হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে ভোর ৬টার দিকে মিছিল বের করেন সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। পরে তারা পল্টন মোড়ে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft