1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘ইস্ট ইন্ডিয়ার গভর্নরের নতুন রূপ বর্তমান প্রশাসন’ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

‘ইস্ট ইন্ডিয়ার গভর্নরের নতুন রূপ বর্তমান প্রশাসন’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে

ইংরেজ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরের নতুন রূপ বর্তমান প্রশাসন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (১ মার্চ) কক্সবাজারের রামু উপজেলার একটি বাজারের ইজারা সংক্রান্ত রিটের শুনানিকালে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, আগে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তখন তাদের গভর্নর থাকত। সেই আমলের গভর্নরের নতুন রূপই হচ্ছে এখনকার সময়ের প্রশাসন। অনেক জায়গায় তো প্রশাসনের কর্মকর্তাদের এমপিরা ভয় পায়। তবে আমার এলাকার এমপি ভয় পায় না।পরে আদালত ওই বাজারের লিজ নির্ধারিত সময়ের অনেক দেরি করে বুঝে দেওয়ায় ইজারাদার নুরুল ইসলামকে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেন।কক্সবাজারের ডিসি, রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা, ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খোন্দকার ও ব্যারিস্টার মার-ই য়াম খোন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft