রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ইউক্রেন সংকট: তৈরি হচ্ছে ‘শতাব্দীর বড় শরণার্থী সংকট’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর বৃহস্পতিবার (৩ মার্চ) যুদ্ধ গড়িয়েছে অষ্টম দিনে। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে ১০ লাখের বেশি মানুষ।এক সপ্তাহেরও কম সময়ে এত বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে যে, ‘শতাব্দীর বড় শরণার্থী সংকট’ তৈরি হতে যাচ্ছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, আশঙ্কাজনকভাবে মানুষ দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে চলে যাচ্ছে।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। সেই বোমা থেকে বাঁচতে মানুষ ট্রেন স্টেশনে ভিড় করছে। কিন্তু তারা জানে না যে, কোথায় যাচ্ছে। এ ছাড়া দেশটির দুটি কৌশলগত সমুদ্রবন্দর অবরোধ করে রেখেছে রুশ বাহিনী।   ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা ওলেকি আরেস্তোভিচের মতে, খারকিভের ওপর দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি রুশ বিমান ভূপাতিত করা হয়েছে।জাতিসংঘের শরণার্থীবিষয় সংস্থা মার্কিন সংবাদ সংস্থা এপিকে জানায়, এক সপ্তাহেরও কম সময়ে ইউক্রেনের মোট জনসংখ্যার ২ শতাংশের বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। খারকিভ শহর থেকে বেশি মানুষ পালিয়েছে পাশের দেশগুলোতে।  জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার মুখপাত্র জুং-আহ গেদিনী-উইলিয়ামস বলেন, জাতীয় কর্তৃপক্ষের সংগৃহীত পরিসংখ্যানের ভিত্তিতে মধ্য ইউরোপে শরণার্থীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এই সংখ্যা দ্রুত বাড়ছে।  সংস্থাটির আরেক মুখপাত্র শাবিয়া মান্টু বলেন, ‘এই হারে’ ইউক্রেন ছেড়ে পালানোর ঘটনা ‘শতাব্দীর সবচেয়ে বড় শরণার্থী সংকট’ তৈরি করতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft