সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

আরব আমিরাতে বঙ্গবন্ধু ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৩৬ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত সফরে আছেন। তিনি আজ সেখানে বঙ্গবন্ধু ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা যায়।

সফরসূচি অনুযায়ী শুক্রবার (১১ মার্চ ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে তিনি ভার্চুয়ালি অংশগ্রহণের মাধ্যমে এ সভা থেকে রাস আল খাইমায় ‘বঙ্গবন্ধু ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জানা গেছে, দেশটির প্রাদেশিক শহর রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের কাজ শিগগির শুরু হবে। এ ভবনের অর্থায়ন করছে বাংলাদেশ সরকার।

শুক্রবার আবুধাবি থিয়েটার, দুবাই বাংলাদেশ কনস্যুলেট ও রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল ও কলেজ থেকে অতিথিরা ভার্চুয়াল সভা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft