মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

আইপিএলকে না বলায় তাসকিনকে পুরস্কৃত করা উচিত: মাশরাফি

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

চলতি দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। টুর্নামেন্টের নতুন দল লখনৌ সুপার জায়ান্ট তাসকিনকে দলে নিতে চেয়েছিল। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় বোর্ডের সঙ্গে কথা বলে, আইপিএলকে না করে দেন তাসকিন।যা নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা গেছে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে। কেউ কেউ বলেছেন, সবার আগে দেশকে প্রাধান্য দিয়ে বড় কাজ করেছেন তাসকিন। আবার অনেকের কথা, আইপিএলে গেলে অনেক কিছু শিখতে পারতেন তাসকিন। তাই না করা ঠিক হয়নি।

এর মধ্যে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছিলেন প্রথম দলে। তাসকিন আইপিএলকে না করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশদ এক বার্তা দেন মাশরাফি। যেখানে তাসকিনের সিদ্ধান্ত যথাযথ বলার পাশাপাশি, সামনে আরও সুযোগ আসবে বলে মন্তব্য করেন তিনি।আর এবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে মাশরাফি জানালেন, আইপিএলকে না বলে জাতীয় দলকে বেছে নেওয়ায় বোর্ডের উচিত তাসকিনকে পুরস্কৃত করা। এসময় ইংল্যান্ডের দুই তারকা পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের প্রসঙ্গও আনেন মাশরাফি।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেছেন, ‘অবশ্যই (পুরস্কার দেওয়া উচিত)। আপনি যদি (জেমস) অ্যান্ডারসন ও (স্টুয়ার্ট) ব্রডের দিকে তাকান, ইসিবি কিন্তু তাদেরকে সবসময় ক্ষতিপূরণ ঠিক না, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়… যেহেতু তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে তাদেরকে নুন্যতম পুরস্কার দেওয়া হয়।’এরকম পরিস্থিতিতে পুরস্কৃত করা হলে এর ইতিবাচক প্রভাব কী হতে পারে তা জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘তখন হয় কি ক্রিকেটারদের ভালো লাগা কাজ করে যে, না বোর্ড আমাদের বিষয়টা দেখছে। তখন আমরা টেস্ট ক্রিকেট কেন, যে কোনো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft