1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বান্দরবানে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী ও সেনা কর্মকর্তা নিহত - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বান্দরবানে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী ও সেনা কর্মকর্তা নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

বান্দরবানের রুমা জোনের (২৮ বীর) রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সেনা টহল দলের ওপর হামলা চালিয়েছে জেএসএস (মূল দলে) সদস্যরা। এ সময় তাদের গুলিতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সেনা সদস্যদের চালানো পাল্টা গুলিতে জেএসএসের তিন সদস্য মারা গেছে। গুলিতে আরও এক সেনা সদস্য আহত হয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রুমার বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি এসএমজি, তিনটি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।নিহত সেনা কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান। তিনি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। আহত সেনা সদস্যের নাম মো. ফিরোজ।তবে নিহত জেএসএস সদস্যদের নাম জানা যায়নি। আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- রুমায় সেনা সদস্যদের ওপর সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া তিন সন্ত্রাসী নিহত হওয়ার তথ্যও এতে উল্লেখ করা হয়।স্থানীয় সূত্র জানায়, গত সন্ধ্যায় সেনা কর্মকর্তা হাবিবুর রহমানের নেতৃত্বে রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ টহল দল পাখই পাড়ায় যায়। সেখানে গিয়ে তারা জানতে পারেন বথিপাড়া এলাকার আস্তানায় জেএসএস সদস্যরা অবস্থান করছেন। পরে বথিপাড়ায় গেলে সেনা সদস্যদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জেএসএস সন্ত্রাসীরা। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালান।  এ সময় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। আরেক সেনা সদস্য ফিরোজের পায়েও গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে জেএসএসের তিন সদস্যের  লাশ উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!