সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৮ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে স্বাস্থ্যবিধি মেনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনসহ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয়পার্টি, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন ছাড়াও পলাশবাড়ী প্রেসকাব, বিভিন্ন স্কুল-কলেজ, শ্রমিক সংগঠন সমূহ ও ব্যবসা-প্রতিষ্ঠান ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পমাল্য অর্পন করেন। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী-অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান, বাসা-বাড়ী, সকল শিা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ জোহর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নিজ নিজ ব্যবস্থাপনায় সকল মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত এবং প্রার্থনা অনুষ্ঠিত। সকালে দিবসটির গুরুত্ব-তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদ টাউন হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft