মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল সমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫ বার পড়া হয়েছে

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ আটক নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজ শনিবার সকাল ১১টায় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি। শহরের ১নং রেল গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা প্রমুখ। এসময় সমাবেশের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ।

বক্তারা বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ পার্টির নেতা ছাদেকুল ইসলাম, জাহাঙ্গীর মন্ডল, নবাব আলী, বাদশা মিয়া, আনিছুর, আঃ লতিফ, আবুল বাশার রিপুল এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হয়েছে। তারা আটক সকল নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft