1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

সুন্দরগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের হস্তক্ষেপে বন্ধ হল একটি বাল্য বিয়ে।

গত রোববার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামের একতা বাজার সংলগ্ন এক বাড়িতে ৭ম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন চলছিল। গোপন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ছুটে যান ঘটনাস্থলে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ছুটাছুটি করে বিয়ে বাড়ির লোকজন দ্রুত সটকে পড়েন। ওই বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে হলুদ শাড়ি পরা অবস্থায় ওই ছাত্রী এবং তার মাকে আটক করে তাদেরকে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়। রাতেই ভ্রামম্যান আদালত বসিয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় মা ও মেয়েকে। এ সময় বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, ইউপি সদস্য রেজাউল ইসলাম, আব্দুল মালেক উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞা, সাধারন সম্পাদক মান্নান আকন্দ, বেলকা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মজিবুর রহমান মজি উপস্থিত ছিলেন।

ওই ছাত্রীর মা জানান, দীর্ঘদিন থেকে প্রতিবেশি এক বখাটে যুবক তার মেয়েকে যৌন হয়রানি করে আসছিল। সে কারণে তারা মেয়ের বাল্য দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ওই ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহকে পরামর্শ দেন উপজেলা নিবার্হী অফিসার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!