সিরাজগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আকবর আলী নামে একজন নিহত হয়েছেন।নিহত আকবর আলী সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক।

বুধবার রাতে রাজাপুর ইউনিয়েনের রান্ধুনীবাড়ী বাজারের এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার পরে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়েনের রান্ধুনীবাড়ী বাজারের একটি দোকানে বসে ছিল আকবার আলী ও তার লোকজন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এরপর স্থানীয়া তাকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনার পরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এখনো পর্যন্ত এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।