1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আন্তর্জাতিক নারী দিবসে অধিকার প্রতিষ্ঠার আহ্বান দ্বৈত বৈষম্যের অবসান চান সাঁওতাল নারীরা পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন আন্তর্জাতিক নারী দিবসে নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠা লড়াইয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা নারীর অধিকারের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন গাইবান্ধায় মহিলা পরিষদের উদ্যোগে নারী দিবস পালিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাদুল্লাপুরে বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।রোববার (২০ ফেব্রুয়ারী) দুপুরে অত্র বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

অত্র বিদ্যালয়ের সভাপতি ফিরোজ কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক শহিদুল্যাহেল কবির ফারুক, খোর্দ্দকোমরপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলাম রেজোয়ান, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন তালুকদার, প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান ও মামুনুর রশীদ মামুন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মো. শহিদুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছেন। একটি জাতিকে সামনে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নাই। দেশকে এগিয়ে নিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা প্রদানে আহবান জানান। পরে স্থানীয় সংসদ সদস্য-এর কাছে বিদ্যালয়ের নানাবিধ সমস্যা সমাধানের বিষয় গুলো তুলে ধরা হয়।উল্লেখ্য; শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আওতায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে চারতলা ভবনের নির্মাণ কাজ হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!