1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আন্তর্জাতিক নারী দিবসে অধিকার প্রতিষ্ঠার আহ্বান দ্বৈত বৈষম্যের অবসান চান সাঁওতাল নারীরা পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন আন্তর্জাতিক নারী দিবসে নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠা লড়াইয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা নারীর অধিকারের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন গাইবান্ধায় মহিলা পরিষদের উদ্যোগে নারী দিবস পালিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাদুল্লাপুরের অপহৃতা স্কুলছাত্রী গাজীপুরে থেকে উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিলকপাড়া তফেজাননেছা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের ৬ মাস পর গতকাল শুক্রবার রাতে গাজীপুর জেলার মেট্রোগাছা থানার কুনিয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি পুলিশ দল নির্ভরশীল খবর পেয়ে ওই কুনিয়াপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। অপহরণের সঙ্গে জড়িত থাকায় পুলিশ সাবু মিয়া নামে (২৫) এক যুবককে আটক করেছে।

আটক সাবু মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের আনছার আলীর ছেলে। আর অপহৃত ছাত্রীও একই এলাকার বলে জানা গেছে। প্রতিবেশিরা জানায়, তাদের দু’জনের মধ্যে সম্পর্ক ছিলো। সে কারণেই তারা বাড়ী থেকে পালিয়ে যায় বলে তাদের বিশ্বাস। কিন্তু ওই কিশোরীর বাবা তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে প্রলোভিত করে অপহরণ করায় থানায় মামলা দায়ের করেন। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পরিদর্শক সেরাজুল হক জানান, ১৩ বছর বয়সী ওই কিশোরীকে গত বছরের ১২ আগষ্ট অপহরণের অভিযোগে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়। ওই কিশোরীর বাবা বাদী হয়ে সাবু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে প্রযুক্তির সহায়তায় সাবু মিয়ার অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে গাজীপুর থেকে তাকে আটক এবং কিশোরীকে উদ্ধার করা হয়। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!