1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

যশোরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফাঁস নিলেন কলেজছাত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঐশী রায় রিয়া (১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাঘারপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহিরণ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঐশী রায় রিয়া মহিরণ এলাকার মৃত স্বপন রায়ের মেয়ে। তিনি যশোর সদরের হামিদপুর আল-হেরা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

এদিকে শুক্রবার মধ্যরাতে ঐশী রায়ের নিজস্ব ফেসবুক আইডিতে ‘শান্তির ঘুম’ লেখা একটি স্ট্যাটাস দেখা গেছে। রিয়ার বোন প্রিয়া রায় জানান, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রিয়া। পরদিন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সকালের খাবার খাওয়ার জন্য ডাকা হলে কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে প্রতিবেশী ও থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। রিয়া একজন সঙ্গীতশিল্পীও।বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!