রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

মানবাধিকারের কথা বলে অনেক দেশ স্বার্থ হাসিল করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের মানবাধিকারের কথা বলে অনেক দেশই চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

র‌্যাব ও সংস্থাটির ওপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এর আসল উদ্দেশ্য চাপ তৈরি করে স্বার্থ হাসিল করা। কারণ, আমরা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’

শীর্ষক এক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, জাতিসংঘ নয়, জাতিসংঘের কোনো কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে গুমের তালিকা দিয়েছিল। তবে এসব প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো কোনো বায়াসড (পক্ষপাতমূলক) প্রতিষ্ঠান থেকে তথ্য নেয়। গুমের তালিকার অনেকেই ভূমধ্যসাগরে মারা গেছেন।

‘আমরা চাই না কেউ গুম-খুন হন। তবে আমাদের এখানে গুমের ঘটনা খুবই কম’- বলেন পররাষ্ট্রমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft