
মো: আলমগীর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর থানা ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে হেলমেট না পরা ও ট্রাফিক আইন অমান্য কারায় মোটর সাইকেল আটক, মামলা দায়ের ও জরিমানা আদায় করেছেন।
শনিবার (১২ ফ্রেবুয়ারি) সকালে বিরামপুর পৌর শহরের ঢাকামোড়ে হেলমেট বিহীন অভিযান পরিচালনা করা হয়। এসময় হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারীদের জরিমানা করা হয়।
অভিযানটি বিরামপুর উপজেলা ও পৌর শহরের ভিন্ন সড়ক পথে দুর্ঘটনার হার কমাতে হেলমেট না পরায় বিরামপুর শহরে ঢাকামোড়ে মোটর সাইকেল আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় হেলমেটবিহীন মোটর সাইকেল চালানোর অপরাধে মামলা ও জরিমানা করা হয়।
এসময় হেলমেট বিহীন অভিযান পরিচালনা করে করেন দিনাজপুর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল্লাহ আল মামুন ও সার্জেন্ট রুবেল ইসলাম, সার্জেন্ট তৌহিদুল ইসলাম ও থানার এসআই হানিফ মাহমুদ প্রমুখ।
দিনাজপুর থেকে আগত ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, সবার আগে নিজের নিরাপত্তা, হেলমেট বিহীন কেউই যেন মোটর সাইকেল নিয়ে বের না হয়, না চলায়। কারণ এই মোটর সাইকেলগুলো দুর্ঘটনায় স্বীকার হয় বেশী। যারা জন্য হেলমেট বিহীন রাস্তায় আসছে তাঁদের জরিমানা করছি ও ট্রাফিক আইন অমান্য করায় ২৮ জনের নামে মামলায় ৮৭ হাজার টাকা জারিমানা আদায় করা হয় বলেও জানান তিনি।