মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

বিরামপুরে অসময়ে বৃষ্টি ও শিলাপাতে ইটভাটার ব্যাপক ক্ষতি

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

মো:আলমগীর ইসলাম.বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে অসময়ে প্রবল বৃষ্টি-শিলাপাত ও বাতাসে ৭টি ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ভাটার মালিকদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায় যে, পৌর শহরের মির্জাপুরস্থ মেসার্স আরএলবি ইটভাটায়ও রোদে শুকাতে দেওয়া কাঁচা ইটগুলো বৃষ্টির পানির নিচে ডুবে আছে। এছাড়াও আগুনে পোড়ানোর আগে শুকানো সারি সারি করে রাখা ইটগুলোও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। মেসার্স আরএলবি বিক্সের মাহবুবুল আলম নেইনার জানান, অসময়ে প্রবল বৃষ্টির কারণে আমার ভাটার প্রায় ১৮-২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে এবছর আর ভাটা চালু করা সম্ভব হবে না।

অপদিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর (খয়েরপাড়া) এলাকায় মেসার্স এমডিডি বিক্স ও মেসার্স এমডিবি বিক্সের ইট ভাটায় বৃষ্টিতে ভেজা ইটগুলো ও রোদে শুকাতে দেওয়া কাঁচা ইটগুলো বৃষ্টির পানির নিচে ডুবে আছে।
মেসার্স এমডিডি বিক্সের মালিক মহসীন সরকার দুলাল জানান, হঠাৎ বৃষ্টির কারণে আমার ভাটার প্রায় ১৫-১৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

জানা যায়, দেশের উত্তরের সব জেলা গুলোতেই এই বৃষ্টি ও শিলাপাতে আলু-সরিষা ক্ষেত, অন্যান্য ফসল, গাছপালা ও ইটভাটায় ব্যাপক ক্ষতি হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft