1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে সোয়া কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

পলাশবাড়ীতে সোয়া কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে সোয়া কেজি গাঁজাসহ গোলাম মোস্তফা ওরফে মস্তককে (৪০) গ্রেফতার করেছে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে এক গোপন সংবাদের ভিত্তিতে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রায়হান আলীর নেতৃত্বে এসআই মো. বুলবুল হাসান, এএসআই মো. রেজাউল করিম ও এএসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা মোড় হতে অভিযান চালিয়ে মস্তককে সোয়া কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির ৭ হাজার ৩০ টাকা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ওরফে মস্তক মনোহরপুর ইউপি’র ঘোড়াবান্দা মধ্যপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মস্তকের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে শনিবার দুপুরে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft