1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নিহত ৬ ভাইয়ের পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

নিহত ৬ ভাইয়ের পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত আপন ৬ ভাইয়ের পরিবারকে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ৮টি নতুন বাড়ি।গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ দ্বিতীয়বারের মতো ওই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান। এ সময় তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে বাড়িগুলো দ্রুত হস্তান্তরের কথা জানান। একই সঙ্গে তিনি ১ লাখ ৩৫ হাজার টাকা সহায়তা দেন।

এই নিয়ে তিন দফায় পরিবারটিকে ৩ লাখ ৬০ হাজার টাকার সহায়তা দিল জেলা প্রশাসন।এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওন, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি প্রমুখ।এদিকে একইদিন দুর্ঘটনা কবলিত পরিবারটির সঙ্গে দেখা করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল। তারাও পরিবারটিকে আর্থিক সহায়তা দেন।গত ৮ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে পিতার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় একই পরিবারের আপন পাঁচভাই নিহত হন।ওই ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তাদের আরো এক ভাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!