মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

ঠাকুরগাঁওয়ে ৯ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার ২

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে আলোচিত ৯ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের মামলায় আশরাফুল (২২) ও মতিউর (২০) নামে ২ জনকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।বুধবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়।চিত্তরঞ্জন রায় জানান, সন্ধ্যায় পুরাতন ঠাকুরগাঁও বাজার থেকে তাদের গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ। গ্রেফতার হওয়া আশরাফুল পুরাতন ঠাকুরগাঁও এলাকার মোকলেসুরের ছেলে, অপর আসামি মতিউর চিলারং বাসগাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে।গত ৩১ শে জানুয়ারী মধ্য রাতে এ ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) রাতে মেয়েটিকে পুলিশ হাসপাতালে নিলে বিষয়টি জানাজানি হয়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের আরাজি দক্ষিণ বঠিনা গ্রামের হারাগাছ পাড়ায়।

০২ ফেব্রুয়ারি সকালে এ ঘটনায় ভূক্তভোগি পরিবারের পক্ষ থেকে ৫ জনের নামে অপহরণ ও ধর্ষণ মামলা করেন বলে জানান মেয়েটির দুলাভাই মো: সোহেল রানা।পাশবিকতার শিকার স্কুল ছাত্রীটির পিতা মো: নূরে হাফিজ জানান, ঘটনার দিন রাত ১২ টার দিকে পরিবারের সকলে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পরে রাত আনুমানিক দেড়টার দিকে তিনি বাড়ীর আঙিনায় মেয়ের কান্নার আওয়াজ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন তার মেয়ের গাল বেয়ে রক্ত ঝড়ছে, শরীরের বিভিন্ন স্থানে আচড়ের চিহ্ন। পরে রাতেই ঢোলারহাট বাজারের পল্লী চিকিৎসক লিজা বিশ্বাসের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় মেম্বারকে বিষয়টি অবগত করেন।পরদিন সকালে স্থানীয় মেম্বার ও মেয়েকে নিয়ে রুহিয়া থানায় অভিযোগ দিতে গেলে সারাদিন বসিয়ে রেখে সন্ধ্যায় পুলিশের গাড়ীতে ভুক্তভোগি মেয়েকে হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালের বেডে কান্নাজড়িত কন্ঠে মেয়েটি জানান, ঘটনার দিন তার প্রেমিক সুজন এর ফোন পেয়ে বাড়ীর সকলের অগোচরে ঘর থেকে বেড়িয়ে আসে। পরে তাকে মটরসাইকেল যোগে একটি মুরগীর খামারের ভিতরে নিয়ে গিয়ে সুজন, আশরাফুল, বিপ্লব, আরিফসহ চার-পাঁচজন মিলে পাশবিক নির্যাতন চালায়। এসময় সে অজ্ঞান হয়ে পড়ে, পরে জ্ঞান ফিরলে দেখে সে তার বাড়ীর পাশের রাস্তায় পড়ে রয়েছে। পরে সেখান থেকে কোনরকমে সে বাসায় পৌঁছায়। এসময় মেয়েটি তার এ ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানায়।

অভিযুক্ত সুজনের বাড়ী পুরাতন ঠাকুরগাঁও দেবিগঞ্জে। সুজন ঠাকুরগাঁও ইসলামনগর হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র।এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চত হয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাকি আসামিদের ধরার চেষ্টা অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft