1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
চাঁদপুরের মতলবে মাইক্রো-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ৪ - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা

চাঁদপুরের মতলবে মাইক্রো-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ৪

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলবে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- আটোরিকশার চালক মতলব উত্তরের ঘনিয়ারপাড় এলাকাযর বাসিন্দা জসিমউদ্দিন (৫০), চাঁদপুর শহরের পশ্চিম শ্রীরামদী এলাকার বাসিন্দা হানিফ বেপারী (২৮), শহরের প্রেসক্লাব সড়ক এলাকার নুপুর (১৮) এবং অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (আনুমানিক ৭০)। পুলিশ জানায়, অটোরিকশাটি চাঁদপুর থেকে মতলবের দিকে চাঁদপুর যাচ্ছিল। এতে চালকসহ ছয়জন ছিলেন। এ সময় বিপরীত থেকে আসা মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে  অটোরিকশার চালক মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় যাত্রীদের চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজন মারা যান।চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান জানান, এ তিনজনের মধ্যে দুজনকে মৃত এবং আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর মারা যান। এছাড়া নিহত হানিফ বেপারীর স্ত্রী পপি আক্তারসহ (২০) আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা শঙ্কামুক্ত।মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। তবে তার চালক পালিয়ে গেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, হানিফ বেপারী, তার স্ত্রী পপি এবং নুপুর বিভিন্ন অনুষ্ঠানে নেচে থাকেন। মতলবে একটি গায়েহলুদের অনুষ্ঠানে যোগ দিতে তারা চাঁদপুর থেকে রওয়ানা দিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!