1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে দীর্ঘ সেশনজট সৃষ্টি হয়েছে। ফলে নির্ধারিত সময়ে গ্রাজুয়েশন শেষ করতে না পেরে ডিপ্রেশনে আত্মহত্যা করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পল্লবী।

আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জুবাইদুর রহমান। আত্মহত্যাকারী ছাত্রীর নাম পল্লবী মন্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাতে।

জানা গেছে, গ্রাজুয়েশন শেষ করে বিসিএস পরীক্ষা দিতে চেয়েছিল পল্লবী। কিন্তু, করোনার প্রকোপ বেড়ে যাওয়া ও সরকারি বিধিনিষেধে দীর্ঘ সেশনজটে হতাশায় ভুগছিল সে। তাই আত্মহত্যার পথ বেছে নেয়।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জুবায়দুর রহমান বলেন, আত্মহত্যার বিষয়টা মোটামুটি নিশ্চিত। তার মা আমার কাছে কিছুদিন আগে এসেছিল। জানিয়েছিল, মেয়ে অনেক ডিপ্রেশনে আছে, বিসিএস পরীক্ষাসহ পড়াশোনা বিষয়ে। এ জন্য এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।

পল্লবীর বন্ধু রনি বলেন, ডিপ্রেশন থেকেই পল্লবী আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে আমরা গিয়ে বিস্তারিত জানতে পারব। শেষ খবর পাওয়া পর্যন্ত পল্লবীকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!