1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় ৫ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

গাইবান্ধায় ৫ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৩ বার পড়া হয়েছে

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালির মাধ্যমে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (ফেব্রুয়ারি) বেলা ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গাইবান্ধার ৫ জন নারী মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট, ফুলের তোড়া ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. অলিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ ইলিয়াস জিকু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস আক্তার, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি একেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক ও সদর উপজেলা সাবেক ইউনিট কমান্ডার আলী আকবর মিয়াসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং ১৫ ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসাসহ সকল শহীদদের প্রতি সম্মান প্রর্দশন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ৫ নারী বীর মুক্তিযোদ্ধা সাদুল্লাপুর উপজেলার রাজকুমারী ফুলমতি রবিদাস ও ছাপাতন বেওয়া, ফুলছড়ি উপজেলার মোছা. হামিদা বেওয়া ও শ্রীমতি কুলোমালা এবং সুন্দরগঞ্জ উপজেলার জোহরা বেগমের হাতে ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft