মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গাইবান্ধায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ বার পড়া হয়েছে
‘সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি’ এ প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার ২ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় গাইবান্ধা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত সব খাবার নিরাপদ করতে হবে। নিরাপদ খাদ্য সবার অধিকার। অনিরাপদ খাদ্য গ্রহণে ক্যান্সার কিডনি রোগ, বিকলাঙ্গতাসহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। এজন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। সরকার সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ প্রণয়ন করেছে। সব খাদ্য নিরাপদ রাখতে সরকারের পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মির সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. মিলন মিয়া, মেডিকেল অফিসার ডা. মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসার ফয়সাল আজম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, ইন্সপেক্টর মাহবুবুল আলম, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আশরাফ আলী প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন মোতাবেক ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে মাঠ পর্যায়ে খাদ্য উৎপাদন, আমদানী, প্রক্রিয়াকরণ, গুদামজাতকরণ, বিতরণ এবং বিপণন প্রক্রিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ইতিমধ্যে তদারকি করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft