1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ইটের ভাটায় ভ্রাম্যমান আদলতে ৩৬ লক্ষ টাকা জরিমানা - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ইটের ভাটায় ভ্রাম্যমান আদলতে ৩৬ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার – আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবৈধ ছয়টি ইটভাটায় (মোবাইল কোর্ট) ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ৩৬ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সার্বিক সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। ১৬ ফেব্রয়ারী বুধবার দুপুর হতে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটা বন্ধে কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন না থাকায় ৫ ইটভাটা থেকে ৩৬ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। যে সকল ইটের ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে তারা হলেন আজাত মিয়া,আঙ্গুর হোসেন,বুলু মিয়া, শাহ- আলম ও সাদ্দাত হোসেন।এছাড়াও ফায়ার সার্ভিসের সহায়তায় তিনটি ইটভাটা আংশিক ভেঙ্গে দেয়া ও ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে ভাটা না চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ অভিযানে এস,এম,বিক্সিস্ পোঃ মোঃ শাহাজাহান আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানা যায়।এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক মোঃ রাইহান হোসেন, গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস ডিফেন্স এর উপ-সহকারি পরিচালক মোঃ এনামুল হকের নেতৃত্বে এক টিম।
উল্লেখ্য, গাইবান্ধা জেলায় ভোক্তাধিকার ও পরিবেশ আইন লংঙ্ঘন করে অবৈধভাবে দেড় শতাধিক ইটভাটা চলমান রয়েছে এতে জেলার আবাদি জমির ফসল ও প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। বিধায় অবৈধ ইটভাটা গুলো বন্ধে অভিযান জোড়ালো ভাবে পরিচালনার দাবী জানান সচেতন মহল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft