1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাদুল্লাপুরে ১১ জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিস্কার - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা

সাদুল্লাপুরে ১১ জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিস্কার

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করায় গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা মতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ১১ জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। আজ সোমবার (১৭ জানুয়ারি) গাইবান্ধা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
বহিস্কৃত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা হলেন রসুলপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সদস্য রবিউল করিম দুলা ও উপজেলা মৎসজীবী লীগের মহিলা বিষয়ক সম্পাদক চম্পা বেগম, নলডাঙ্গায় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. নুর আলম, দামোদরপুরে ইউনিয়ন যুবলীগের আহবায়ক (প্রস্তাবিত) মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. মনোয়ারুল হাসান, ফরিদপুরে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আব্দুল কাহার আহম্মেদ শাহীন মিঞা, ধাপেরহাটে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরে আলম সিদ্দিকি, ইদিলপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জহুরুল ইসলাম মন্ডল ও মো. আব্দুর রহমান সরকার, খোর্দ্দ কোমরপুরে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. নজল হোসেন ও ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুরজিৎ চন্দ্র সরকার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!