1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাদুল্লাপুরে প্রচারণায় হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় থানায় মামলা - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল

সাদুল্লাপুরে প্রচারণায় হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

  • আপডেট হয়েছে : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে ইউপি নির্বাচনী প্রচার-প্রচারণার সময় উপজেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটে।এ সময় সরকারি পাজেরো গাড়ী, নৌকা প্রতীকের প্রচারণার মাইক, অটোভ্যান এবং মাইক্রোবাস ভাঙচুর করে হামলাকারীরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (৩০ জানয়ারি) বিকেলে মামলার বিষয়টি থানা সুত্রে জানা গেছে। ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল কবির মিন্টু বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে এজাহার নামীয় ৩১ জনসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামী করা হয়েছে।জানা যায়, গত শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট সংলগ্ন অটোভ্যান যোগে নৌকার প্রচার চলছিল। এ সময় চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম সিপনের কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে মাইক ও অটোভ্যান ভাঙচুর করে।এ সংবাদ পেয়ে নৌকা প্রতীক প্রার্থী শফিকুল কবির মিন্টু এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব ঘটনাস্থলে আসলে তাদেরও মাইক্রোবাস ও পাজেরো গাড়ী ভাঙচুর করে হামলাকারীরা। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করাসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগর সাধারণ সম্পাদক  নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল কবির মিন্টু এ তথ্য নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আসামীদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবী জানাচ্ছি।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, এ ঘটনায় গত শনিবার একটি মামলা দায়ের হয়। এই মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!