শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

বগুড়ার ধুনটে অন্ত:সত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনটে স্বামীর বাড়ি থেকে প্রিয়া খাতুন (২২) নামে এক অন্ত:সত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার বিকেলে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রাম থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত প্রিয়া খাতুন ওই গ্রামের সজীব হোসেনের স্ত্রী।জানাগেছে, ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের আবু তাহেরের ছেলে কাঠমিস্ত্রী সজীব হোসেনের (২৪) সঙ্গে গত ৫ বছর আগে গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালি গ্রামের হোসেন আলীর মেয়ে প্রিয়া খাতুন (২২) খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে শাকিল (৩) নামে ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল হক জানান, কাঠমিস্ত্রী সজীব একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে তার স্ত্রীকে মাঝে মধ্যেই মারধর করতো। গত শুক্রবার সজীব মাদকের টাকার জন্য ঘরে থাকা গ্যাসের চুলা বিক্রির উদ্দ্যেশ্যে বের করে নিয়ে যেতে চাইলে তার স্ত্রী প্রিয়া খাতুন বাধা দেয়। এসময় সে তার স্ত্রীকে বেদম মারধর করে। শনিবার দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন প্রিয়া খাতুনকে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রিয়া খাতুন ৬ মাসের অন্তসত্তা ছিলেন। এঘটনায় আরো তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft