মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা না থাকায় পিয়ন যখন কর্মকর্তা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও না থাকায় চলতি অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন টিআর ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কাবিখা প্রকল্প বাস্তবায়ন কাজ অনেকটা অনিশ্চিত হয়ে পরেছে।
জানাযায় গত বছরের ডিসেম্বর মাসে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানকে বদলী করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের।
পরে গাইবান্ধা জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তার এক আদেশে সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমকে অতিরিক্ত (দায়িত্ব) হিসেবে পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
একজন পিআইও দুই উপজেলার প্রায় ২০ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার কয়েক শ প্রকল্প দেখা শোনা,প্রাক্কলন তৈরী সম্ভব না হওয়ায় এসব প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পরেছে।কাজ করেই অনেকে তুলে নিচ্ছে প্রকল্পের টাকা।ফলে বাধ্য হয়ে এসব প্রকল্প দেখ ভাল করার দায়িত্ব পালন করছেন অফিস পিয়নরা।
শুধু তাই নয় অফিসার না থাকার সুযোগে পিয়নরা এরা সরকারি ত্রান ভান্ডার থেকে ইচ্ছে মত শীতবস্ত্র কম্বল বিতরন অব্যাহত রেখেছেন।পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের এই দায়িত্ব পালন করছেন অফিস পিয়ন আনিছুর রহমান।তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ায় এই উপজেলায় তার ক্ষমতার দাপট লক্ষনীয়।
ত্রান ভান্ডার থেকে কম্বল কিভাবে একজন পিয়ন বিতরন করতে পারে জানতে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন বলেন এটা হওয়ার কথা নয়। আমি শীঘ্রই ত্রান ভান্ডারের খোজ খবর নিচ্ছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft