পলাশবাড়ীতে নবাগত জেলা প্রশাসক মো. অলিউর রহমানের মতবিনিময় সভা

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সাথে পলাশবাড়ী উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ টাউন হলরুমে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক মো. অলিউর রহমান উপস্থিত সকলের সাথে পরিচিতি শেষে তিনি জেলার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধিসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস- চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, হোসেনপুর ইউপি তৌফিকুল আমিন মন্ডল টিটু ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে জেলা প্রশাসক পলাশবাড়ী থানা ভবন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং দু’টি গুচ্ছগ্রাম পরিদর্শন করেন। এদিন প্রথমে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নব-যোগদানকৃত জেলা প্রশাসক মো. অলিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।