পলাশবাড়ীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধায় উপজেলা আওয়ামী লীগ অস্থায়ী কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমনের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন প্রমুখ। এসময় জেলা ছাত্রলীগ সহ-সভাপতি শাহাদত হোসেন সাদ্দাম, উপজেলা যুবলীগ নেতা তৌফিক আহম্মেদ শাওন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি সৌরভ সরকার উজ্জল, হাবিবুর রহমান, শাকিল সরকার, সাংগঠনিক সম্পাদক সম্পাদক নজরুল ইসলাম ছাড়াও ছাত্রলীগ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করা হয়।