সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

পবিত্র ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

পবিত্র ওমরাহ পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, একাধিকবার ওমরাহ পালনের ক্ষেত্রে কমপক্ষে ১০ দিনের ব্যবধান থাকতে হবে।সৌদি নাগরিক ও বিদেশি মুসলমানদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ দিনের জন্য আসা বিদেশি মুসল্লিরা সর্বোচ্চ তিনটি ওমরাহ পালন করতে পারবেন।

প্রথমবার ওমরাহ পালনের পর কেউ দ্বিতীয়বার ওমরাহ পালন করতে চাইলে নির্দিষ্ট ১০ দিনের সময় শেষে ইতমারানা বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে দ্বিতীয়বার আবেদন করা যাবে।এর আগে সৌদি সরকারের এক নির্দেশনায় বলা হয়, সৌদি আরবে হজ করতে আসা অন্য দেশের মুসল্লিদের ক্ষেত্রে বয়স ১২ বা তার বেশি হতে হবে।একই সঙ্গে করোনার টিকা নেয়ার বিষয়টি তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিশ্চিত করতে হবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন এসব নির্দেশনা জারি করা হয়েছে।এর আগে ২০২০ সালের অক্টোবরে প্রায় সাত মাস পর পুনরায় ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব। করোনা মহামারির কারণে দীর্ঘদিন ওমরাহ পালন বন্ধ রাখা হয়।গত মাসে ঘরে-বাইরে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ পুনরায় জারি করে সৌদি আরব। করোনা সংক্রমণ আবারো বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেয় সৌদি কতৃপক্ষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft