শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ৪

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের হরতকীডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮), একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০), উপজেলার জাহানপুর গ্রামের মিনহাজুল (২৮) ও একই গ্রামের সজল (৩৫)।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সবাই সবজি ব্যবসায়ী।রোববার রাতে ধামইরহাট উপজেলায় বাজার শেষে একই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের হরতকীডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবু সুফিয়ান এবং আব্দুস সালামের মৃত্যু হয়। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

ওসি আরও জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft