মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে ডে-কোচের ধাক্কায় ঘটনাস্থলেই অটোবাইকের ১ যাত্রী ও হাসপাতালে নেয়ার পথে আরেক যাত্রী নিহত ও চালক আহত হয়েছে। এসড়ক দুর্ঘটনাটি আজ ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ১১টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের দৌলতপুর নামকস্থানে ঘটেছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওইসময় দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্টো-ব-১৫-১৭৬৬) এবং আমবাড়ি থেকে আমতলীগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোবাইকের যাত্রী দেলোয়ার হোসেন (৪৫) নিহত হন এবং গুরুতর আহত ইছাহাক আলী (৬৫) কে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।আহত অটোবাইকের চালক আশাদুজ্জামান (৩২) কে আমবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত দেলোয়ার হোসেন চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আফতাবউদ্দিনের ছেলে, ইছাহাক আলী একই ইউনিয়নের করঞ্জি গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে এবং আহত অটোবাইকের চালক আশাদুজ্জামান একই ইউনিয়নের তুলশিপুর গ্রামের বাসিন্দা।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, থানার এসআই আব্দুর কাদের ও পুনট্টি ইউপি চেয়ারম্যান মো. নুর-এ-কামাল ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft