1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

টাঙ্গাইলে টিভি চ্যানেলের স্টিকার লাগিয়ে মাদকপাচার, আটক ২

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

প্রাইভেটকারে ৭১ টিভি চ্যানেলের স্টিকার লাগিয়ে মাদক পরিবহনের সময় ৬০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।আজ সোমবার (১৭ জানুয়ারি) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-যশোরের বেনাপোল উপজেলার ভবেরবেড় গ্রামের বাবুল হোসেনের ছেলে সোহেল রানা (২৮) ও একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪৪)।আজ দুপুরে সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।র‌্যাব জানায়, গোপন সংবাদ ছিল বেসরকারি ৭১ টিভির স্টিকার লাগিয়ে প্রাইভেটকারে ফেনসিডিল বিক্রির জন্য টাঙ্গাইল জেলায় নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্য পেয়ে সোমবার সকালে নাগরপুর উপজেলার সহবতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি প্রাইভেটকারসহ দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৬০২ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল, দুটি সিম কার্ডসহ নগদ তিন হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়।সংবাদ সম্মেলনে র‌্যাব আরও জানায়, আটকরা বহুদিন ধরে অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলার মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সাংবাদিক পরিচয় দিতেন।

র‌্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!