1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আইপিটিভি বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশ তথ্যমন্ত্রীর - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী

আইপিটিভি বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশ তথ্যমন্ত্রীর

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

যেসব ইউটিউব চ্যানেল ও নিবন্ধনবিহীন আইপিটিভিতে সংবাদ প্রচার করা হয় সেসব বন্ধে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এসব সংবাদ প্রচার করতে পারে না। কিন্তু দেশের কোনো কোনো জায়গায় এখনো আইপিটিভির মাধ্যমে সংবাদ প্রচার করা হয় এবং ইউটিউবের মাধ্যমেও সংবাদের বুলেটিন প্রচার করা হয়। এটি আমাদের সম্প্রচার নীতিমালা অনুযায়ী করতে পারে না।আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আমরা জেলা প্রশাসকদের কাছে সেই কথাটাই বলেছি, অনেক আইপিটিভি স্থানীয়ভাবে অনেক পপুলার। মানুষ তাদের চিনে এবং নিয়মিত তাদের খবর প্রচার করছে। আমি বলছি, সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এটা পারেন না এবং তারা যেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়।তিনি জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গত বছর থেকে তারা যেভাবে ক্লিন ফিড বাস্তবায়নের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছেন এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছি। গত বছরের ১ অক্টোবর থেকে ক্লিন ফিড বাস্তবায়ন করা হয়েছে। এখনও তাদের সে ব্যাপারে নজর রাখতে বলেছি। যারা কেবল নেটওয়ার্ক প্রচার করেন তারা যেন স্থানীয়ভাবে টেলিভিশন চ্যানেল হিসেবে কোনো অনুষ্ঠান প্রচার না করে সেই ব্যাপারে সজাগ থাকতে বলেছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft