রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিল কাতার

  • আপডেট হয়েছে : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের সুযোগ দিল কাতার। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সুযোগ নিতে পারবেন অবৈধ কর্মীরা। তবে তাদের ওপর আরোপিত জরিমানা পুরোপুরি বা আংশিক মওকুফ করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মেয়াদোত্তীর্ণ আইডির পাশাপাশি আইডি না করা অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিল কাতার। ৩১ মার্চের মধ্যে দেশটির সরকারি সার্ভিস সেন্টারগুলোয় অবস্থিত সিআইডি অফিসে যোগাযোগ করে আইনগত ব্যবস্থার মাধ্যমে বৈধতার সুযোগ পাবেন তারা। যে কোনো কর্মদিবসে দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত এসব সরকারি সার্ভিস সেন্টারে যেতে পারবেন অবৈধ অভিবাসীরা।অক্টোবর মাসে কাতার সরকারের অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদানের ঘোষণায় আনন্দিত ছিল প্রবাসীরা। কিন্তু অধিকাংশ প্রবাসী নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধতার আবেদনের জন্য কাগজপত্র প্রস্তুত করতে না পারায় পিছিয়ে পড়েন। যেসব অভিবাসী কাতারের আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে অবৈধ হয়ে আছে (রেসিডেন্সি আইন লঙ্ঘন), অথবা যারা অন্যান্য ভিসায় কাতারে এসে আর আইডি না করে অবৈধ হয়ে আছেন তারা বৈধতার সুযোগ পাবেন।

যে কোনো কর্মদিবসে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরকারি সার্ভিস সেন্টারে হাজির হতে হবে। সার্ভিস সেন্টারগুলোর মধ্যে রয়েছে উম সালাল সার্ভিস সেন্টার, উম সানিম সার্ভিস সেন্টার, মিসাইমির সার্ভিস সেন্টার, ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রাইয়ান সার্ভিস সেন্টারে আসার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft