সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

নীলফামারীর দারোয়ানীতে লেভেলক্রসিংয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তারা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান। এছাড়া আহত দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশাযোগে উত্তরা ইপিজেডের কয়েকজন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানীতে অটোরিকশাটি লেভেলক্রসিং অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মেজবাহুর হাসান চৌধুরী জানান, ঘটনাস্থলে একজন, হাসপাতালে আনার পথে দুই জনের মৃত্যু হয়েছে। আহত দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft