শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সিরাজগঞ্জে বাস উল্টে অটোভ্যানের ওপর, নিহত ৪

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৬৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে রাস্তার পাশে ছিটকে একটি অটোভ্যানকে চাপা দেয়। এসময় নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সলঙ্গার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকা যাবার পথে ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নিয়ন্ত্রণ হারায়। সড়কের গোঁজা ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটি ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানে থাকা এক নারীসহ চারজন মারা যান।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ‘এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। ’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft