1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাদুল্লাপুরে বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

সাদুল্লাপুরে বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে সরকার–নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, অবৈধভাবে সার আমদানী ও পাচার এবং ক্যাশ ম্যামো ছাড়া বিক্রির অপরাধে এক সার বিক্রেতাকে অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুল আলম বসনীয়, আবুল কালাম আজাদ, উপসহকারী কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান ও থানা-পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ধাপেরহাটে ‘সবুজ সার বিতান’ সরকার–নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, অবৈধভাবে সার আমদানী ও পাচার এবং ক্যাশ ম্যামো ছাড়া সার বিক্রি করছিলেন।স্থানীয় কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।সরকার–নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, অবৈধভাবে সার আমদানী ও পাচার এবং ক্যাশ ম্যামো ছাড়া বিক্রি করায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ্ব শফিয়ার রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ধারায় তাকে এ দন্ড দেয়া হয়।এ সময় উপজেলা কৃষি অফিসার ও নির্বাহীম্যাজিস্ট্রেট কৃষকদের উদ্দেশ্য বলেন, উচ্চ মূল্যে সার বিক্রি করলে আপনারা সাথে সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করবেন। বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে ও উৎপাদন খরচ কমাতে কৃষকদের সারে ভরতুকি প্রদান করছেন। এতে কিছু কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার পাঁয়তারা করছেন। প্রকৃত পক্ষে সারের কোন সংকট নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!