1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিএনপি চায় খালেদা হাসপাতালে থাকুক: তথ্যমন্ত্রী - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

বিএনপি চায় খালেদা হাসপাতালে থাকুক: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৬৫ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না, তারা চায় তিনি হাসপাতালে থাকুক, তাহলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আসলে বিএনপি আন্দোলনের নানা ইস্যু খুঁজছে। তারা ভেবেছিল খালেদা জিয়ার ইস্যুতে তাদের কর্মীদের মাঠে নামাতে পারবে, কিন্তু বাস্তবে কর্মীরা নামেনি। তারা খালেদা জিয়ার অসুস্থতাকে বাড়িয়ে বর্ণনা করেও যে ইস্যু তৈরির চেষ্টা করেছিল, সেটিও ঘটেনি। কারণ খালেদা জিয়া এখানে ভালো চিকিৎসা পাচ্ছেন এবং আরও উন্নত চিকিৎসার জন্য যা প্রয়োজন, তার চিকিৎসকরা যেভাবে চায়, সরকার তা করতে বদ্ধপরিকর। কিন্তু বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না, তারা চায় তিনি হাসপাতালে থাকুক, তাহলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে।

সরকার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করছে, বিএনপির এমন মন্তব্যে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আর পেটের অসুখ দেশের স্বাস্থ্য ব্যবস্থার সূচক নয়। করোনা মহামারি নিয়ন্ত্রণে বহু উন্নত দেশের তুলনায় আমাদের সক্ষমতা এর অন্যতম সূচক। দেশের স্বাস্থ্য ব্যবস্থা যে কত ভালো, করোনার মধ্যে তা প্রমাণিত হয়েছে। অনেক উন্নত দেশ যেভাবে সামাল দিতে পারেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালোভাবে সামাল দিতে সক্ষম হয়েছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের চিকিৎসকরা কত ভালো কাজ করছে এ থেকেই তা প্রমাণিত।  হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি যখন মশাল মিছিল বের করে তখন জনগণ আতঙ্কিত হয় এ ভেবে যে, তারা আবার কিসে আগুন দেয়, কারণ তারা বাসে, গাড়িতে, মানুষের সম্পত্তিতে আগুন দেওয়ার, অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে। বিএনপি পরগাছার মতো আচরণ করছে। তারা কখনো ছাত্র আন্দোলন, কখনো গার্মেন্টস শ্রমিকদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft