মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

বাঙালি জাতি চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানে : পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৯ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাঙালি বিজয়ী জাতি। তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। ঐক্যবদ্ধ থাকলে আমাদের জন্য কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ সংগীত পরিষদ আয়োজিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর ভাষণ আমাদের উদবুদ্ধ করে, প্রেরণা জোগায়। বঙ্গবন্ধুর ভাষণ আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে কাজ করতে শেখায়। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রত্যাশা, লক্ষ্য এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য, ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা অর্জন করবো। কিন্তু এটা অর্জন করতে হলে সামনে অনেক ধরনের সমস্যা ও চ্যালেঞ্জ আসবে। তবে বাঙালি বিজয়ী জাতি। তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft