সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

এখন খেলা জমে যাবে: পরীমণি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৬২ বার পড়া হয়েছে

আগামী ৩০ দিনের মধ্যে নিজের অশ্লীল ছবি ও ভিডিও সরানোর আইনি নোটিশ পাঠানো প্রসঙ্গে পরীমণি জানিয়েছেন, গণমাধ্যমে নোটিশের বিস্তারিত তিনি দেখেছেন। নোটিশ হাতে পেলে বেশ কয়েকটি পক্ষের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। নোটিশে লেখা হয়েছে, ৩০ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পরীমণির সব ধরনের অশ্লীল ছবি ও ভিডিও অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণ করা ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, এসব করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এরপরই পরীমণি বলেন, ‘আমার পেজে এমন কোনো ভিডিও নেই যেটা আমাকে সরাতে হবে। কেউ যদি সেটা দেখিয়ে বলতে পারেন, আমি সরাব। ফাইভ স্টার হোটেলে আমি যে অনুষ্ঠান করেছি, সেখানকার কোনো ভিডিও বা স্টিল ছবি আমি ফেসবুক ছেড়েছি? আমার অনুমতি ছাড়া বাইরে থেকে এগুলো ছাড়া হয়েছে। কোথায় কে কোন ভিডিও দেখল, সেই ভিডিও আমার ঘাড়ে চাপাতে পারেন না।’পরী বলেন, ‘ফেসবুক খোলার পর থেকে এ পর্যন্ত যেসব ভিডিও বা ছবি আপলোড করেছি, সেগুলো সবাই দেখেছেন। আমার ফেসবুকে কোথাও কি কোনো অশ্লীল ছবি আছে? যেসব ছবির ইঙ্গিত করে নোটিশ দিয়ে আমাকে সেগুলো সরাতে বলা হয়েছে, সেসব ছবি আমি আপ করেছি? আমার আপ করা এমন একটি ছবিও কেউ দেখাতে পারবেন? এর আগে হাতে সিগারেটসহ দুটি ছবি আদালত থেকে সরাতে বলা হয়েছিল, এক ঘণ্টার মধ্যে সরিয়েছি।’ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পরীমণি বলেন, ‘সবাই আমার পেছনে লাগে কেন রে ভাই? জন্মদিনের অনুষ্ঠানের পর আমাকে অপমান করে যে ভিডিওগুলো বানানো হলো, অনুষ্ঠানের গান বাদ দিয়ে অশ্লীল গান জুড়ে ভিডিওগুলো ভাইরাল করা হয়েছে। এখন খেলা জমে যাবে। আমি উল্টো ওদের নামে অভিযোগ করব। আমার ব্যক্তিগত ভিডিও নিয়ে যারা অশ্লীল গান জুড়ে ভাইরাল করেছে, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft