1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সড়কে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করল শিক্ষার্থীরা - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

সড়কে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করল শিক্ষার্থীরা

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে

নিরাপদ সড়কের দাবিতে সড়কে অবস্তান নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।রোববার (৬ ডিসেম্বর) দুপুরে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের ওপর এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় নিরাপদ সড়ক দাবিতে তারা নানা স্লোগান দেন। তবে যান চলাচলে যেন বিঘ্ন না ঘটে তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে থাকেন।আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মহানগর দপ্তর সম্পাদক খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ভয় দেখিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। আমাদের আন্দোলন নিয়ে বাইরের অনেকেই অনেক কথা বলছে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আগামীকাল কালো ব্যাজ ধারণ ও শোক পালন কর্মসূচির কথা জানান তিনি।এদিকে, ৯ দফা দাবিতে শাহবাগে প্রতিকী লাশের মিছিল করেছে শিক্ষার্থীরা।রোববার শাহবাগ মোড় থেকে এ কর্মসূচি শুরু করে তারা। এসময় শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দিকে যায়। এবং সংক্ষিপ্ত মিছিল করে কর্মসূচি শেষ করে।মিছিলে নিরাপদ সড়ক আন্দোলনের সমন্বয়ক শ্রাবণ চৌধুরী, আরদিতা রয়, সাজ্জাদ হোসেন শুভ, জুয়েল মিয়াসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, একের পর এক লাশের ভার আমরা আর নিতে পারছি না। তাই আজকের এই কর্মসূচি। আমরা নিরাপদ সড়ক চাই। দাবি আদায় না হলে এবং কার্যকর কোনো পদক্ষেপ না নিলে আমরা কঠোর কর্মসূচি দেব। এসময় পুলিশের বাধার সমালোচনা করেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!