1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরও সময় লাগবে : শিক্ষামন্ত্রী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরও সময় লাগবে : শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ওমিক্রন সংক্রমণ বাড়ছে। সে জন্য সারাদেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে। সবাইকে টিকার আওতায় আনা হবে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরও সময় লাগবে।আজ রবিবার রাজধানীর দনিয়া কলেজ আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

তিনি বলেন, আমাদের দুই বছরের অভিজ্ঞতা বলছে, মার্চ মাসের দিকে করোনা সংক্রমণ বাড়ছে। তাই আগামী বছরের মার্চ মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।দীপু মনি বলেন, শিক্ষাক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু করার রয়েছে। মুখস্থ, পরীক্ষা-নির্ভর ও সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়- আমরা এমন শিক্ষা ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে। তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে। আগের তিনটি বিপ্লবও আমরা ধরতে পারিনি। আইসিটিতে দক্ষ না হলে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের পেছনে ফেলে চলে যাবে। শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, আমাদের শৈশব থেকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব হতে হবে। একই সঙ্গে মানবিক মানুষ হতে হবে। আশা করি, তোমরা দক্ষ, যোগ্য ও সুনাগরিক হবে।শিক্ষামন্ত্রী বলেন, আমরা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারা ও ষড়যন্ত্র করতে দেখেছি। বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে দেখেছি। বঙ্গবন্ধুকে হত্যা করতে দেখেছি। এটা কীভাবে রাজনীতি হয়? এটা হত্যা, রাজনীতি নয়। যে রাজনীতি দিয়ে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসে, তরুণদের কর্মসংস্থান হয়, দেশের কৃষ্টি লালন-পালন হয়; সেই রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

দনিয়া কলেজের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, আমাদের বড় চাওয়া তোমাদের দক্ষ নাগরিক হতে হবে। বিজ্ঞান ও সাহিত্যের চর্চা করতে হবে। দেশমাতৃকা যাতে কষ্ট না পায়, তার জন্য তোমাদের অতন্দ্র প্রহরী হতে হবে।কলেজ গভর্নিং বডির সভাপতি কেএম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!