1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন আন্তর্জাতিক নারী দিবসে নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠা লড়াইয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা নারীর অধিকারের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন গাইবান্ধায় মহিলা পরিষদের উদ্যোগে নারী দিবস পালিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন

সাদুল্লাপুরে ‘জাগো২৪.নেট’ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো২৪.নেট’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১ ডিসেম্বর) বিকেলে সাদুল্লাপুর উপজেলা সদরের ইসমাইল হোসেন সুপার মার্কেটস্থ পোর্টালটির কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।

জাগো২৪.নেট এর সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব। বিশেষ অতিথি সাদুল্লাপুর প্রেস ক্লাব সভাপতি শাহজাহান সোহেল, সাবেক সভাপতি তাজুল ইসলাম রেজা, মাহমুদুল হক মিলন, মোস্তাফিজার রহমান ফারুক, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র সাবেক নেতা আমিরুল মোমিনিন সাগর, ধাপেরহাট প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাগো২৪.নেট এর নির্বাহী সম্পাদক ছোলায়মান সরকার, বার্তা সম্পাদক তোফায়েল হোসেন জাকির, সহ বার্তা সম্পাদক (ইউটিউব) নিয়ামুল আরিফ লিমন, স্টাফ করেসপন্ডেন্ট মাসুদ মো. আনোয়ার হোসেন ও বিজ্ঞাপন ম্যানেজার উজ্জল আকন্দ। দোয়া পাঠ করেন মাওলানা  মো. বেলাল হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাহারিয়া খান বিপ্লব বলেন, এই পোর্টালটি যাতে করে সাদুল্লাপুরের উন্নয়নসহ দেশের উন্নয়নমূলক সংবাদগুলো তুলে ধরেন এ প্রত্যাশা করছি। সেই সঙ্গে জাগো২৪.নেট এর জন্য শুভ কামনা করছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!