1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

সব সিটি করপোরেশনে শিক্ষার্থীদের হাফ ভাড়া

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৫৪ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার শর্তে চট্টগ্রামসহ দেশের সব সিটি সার্ভিসে হাফ ভাড়া চালুর ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা। একই সঙ্গে আগামী ১১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেওয়া হয়। তবে আন্তঃজেলা পর্যায়ে চলাচল করা গাড়িতে এ ধরনের সুবিধা পাবেন না শিক্ষার্থীরা।আজ রবিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, হাফ ভাড়া নিয়ে ছাত্ররা অনেক দিন ধরে রাজপথে আন্দোলন করছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে রাজধানীতে সিটি সার্ভিসে হাফ ভাড়া চালু করেছি। শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারছে কি না, এ জন্য ঢাকায় ১০টি মনিটরিং টিম করা হয়েছে। আজ রবিবার চট্টগ্রামেও হাফ ভাড়া চালুর ঘোষণা দিচ্ছি। আগামী শনিবার (১১ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে মালিকরা শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে তাদের করণীয় ঠিক করবেন।তিনি বলেন, শুধু চট্টগ্রাম নয়ে, দেশের যেসব শহরে সিটি সার্ভিস রয়েছে, সেখানে হাফ ভাড়া প্রযোজ্য হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সুবিধা থাকবে। তবে শিক্ষার্থীদের ছুটি, সাধারণ ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিন এ সুবিধা কার্যকর থাকবে না। এছাড়া সিটি সার্ভিস ছাড়া বিভিন্ন এলাকায় চলাচল করা গাড়িতে শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন না।এনায়েত উল্যাহ বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তান। তাদের দাবি আমরা পূরণ করলাম। এখন আমরা আশা করছি, তারা প্রতিষ্ঠানে ফিরে যাবে এবং তাদের পড়ালেখায় মনোনিবেশ করবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!